উত্তরদিনাজপুর

গভীর রাতে স্কুটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই গুরুত্বর আহত এক

বৃহস্পতিবার গভীর রাতে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে স্কুটি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই আহত এক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের মিলনপল্লী এলাকার ৩১ নং । আহত ব্যাক্তি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুই যুবকের নাম রিজাউল(২৫)  ও করিম(২৫)। মৃতদের বাড়ি ইসলামপুরের মেলার মাঠ এলাকায়।পুলিশ সূত্রে জানা যায়,যে শিয়ালতোর এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল তারা। সেই সময় মিলনপল্লীতে ৩১ নং জাতীয় সড়কে এক পিকআপ ভ্যানের সাথে স্কুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। ইসলামপুর থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটিকে পুলিশ আটক করেছে। এই ঘটনাকে ঘিরে ইসলামপুরের মেলার মাঠ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  ঘটনার তদন্তে পুলিশ।
 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে